News Flash

  • Home
  • Uncategorized
  • নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত কিম জং উন-র
Image

নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত কিম জং উন-র

পিয়ংইয়ং, ২১ এপ্রিল (হি.স.) : এবার থেকে নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করল উত্তর কোরিয়া৷ মনে করা হচ্ছে দেশের স্বার্থেই একনায়ক কিম জং উন-র এই সিদ্ধান্ত নিয়েছেন৷ নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা বারবার করে শক্তি প্রদর্শনে অন্যান্যদের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল বলে অান্তর্জাতিক মহলের ধারনা৷
মনে করা হচ্ছে, দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রের দিকে আরও বেশি করে নজর দিতে চাইছেন কিম জং উন৷ আর তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি ট্যুইট করে উত্তর কোরিয়া নিউক্লিয়ার পরীক্ষা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷
প্রসঙ্গত, বিগত বহু মাস ধরেই বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই ধীরে ধীরে ত্রাস হয়ে উঠছিল কিমের আগ্রাসী মনোভাব৷ এবং কিম অন্যান্য দেশের সঙ্গে তার সম্পর্কের উন্নয়নে মন দিয়েছেন৷ ২০১১ সালে ক্ষমতায় আসসার পর সম্প্রতি তিনি বিদেশ সফর শুরু করেছেন৷ তিনি চিনে গিয়ে প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গে দেখা করেন৷ এরপরে রাশিয়া সফরেও যান৷ কিমের এই অস্ত্র পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত সমগ্র বিশ্বের কছে যে এক বড় সুখবর, তা বলাই বাহুল্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top