News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ণায়ক ম্যাচে হেরে খালি হাতেই শেষ করল ভারতীয় পুরুষ হকি দল
Image

নির্ণায়ক ম্যাচে হেরে খালি হাতেই শেষ করল ভারতীয় পুরুষ হকি দল

গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : নির্ণায়ক ম্যাচে হেরে খালি হাতেই কমনওয়েলথ অভিযান শেষ করল ভারতীয় পুরুষ হকি দল৷ তৃতীয় স্থানে ইংল্যান্ডের কাছে লড়াই করে ১-২ হার ভারতের৷ পুল বি-র শেষ লড়াইয়ে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়েছিল শ্রীজেশরা৷ শেষবার গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতে সফর শেষ করেছিল ভারতীয় পুরুষ হকি দল৷ এবার অবশ্য গোল্ডকোস্ট থেকে ভারতকে খালি হাতেই ফিরতে হল৷ বদলার ম্যাচে মনপ্রীতের ভারতকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে গোল্ডকোস্ট কমনওয়েলথ অভিযান শেষ করল ব্রিটিশ দল৷ শুক্রবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ২-৩ গোলে হারে ভারত৷ অন্য ম্যাচে ভারতীয় মহিলা হকি দলও এদিন ইংল্যান্ডের কাছে ০-৬ হেরে ব্রোঞ্জ পদক খোয়ালো৷
ম্যাচের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্ণার পেয়ে সেট পিস থেকে ড্র্যাগ ফ্লিকে দুরন্ত গোল শ্যাম ইয়ার্ডের৷ ৬ মিনিটের এই গোলে শুরুতেই লিড পেয়ে যায় ইংল্যান্ড৷ এরপর ০-১ পিছিয়ে থেকে দ্বিতীয় কোয়র্টারে সমতায় ফেরে ভারতীয় দল৷ ২৬ মিনিটে সেট পিস থেকে ‘মেন ইন ব্লু’-র হয়ে এদিনের একমাত্র গোলটি করেন বরুণ কুমার৷ বিরতিতে ম্যাচের ফল ছিল ১-১৷ এরপর তৃতীয় কোয়ার্টারে আরও একবার এগিয়ে যায় ইংল্যান্ড৷ ৪২ মিনিটে ব্রিটিশদের হয়ে ফের সেট পিস থেকে গোল করেন শ্যাম ইয়ার্ড৷ শেষ কোয়র্টারে প্রতিআক্রমণে ঝড় তুললেও ইংল্যান্ডের রক্ষণ ভেঙে গোল করতে পারেনি মনদীপ-হরমনপ্রীতরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top