News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন হাই স্পিড লোকোমোটিভ ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন হাই স্পিড লোকোমোটিভ ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পাটনা, ১০ এপ্রিল (হি.স.) : প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন হাই স্পিড লোকোমোটিভ ট্রেনের উদ্বোধন হল মঙ্গলবার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে মাধেপুরা রেল লোকো কারখানায় এই ট্রেনের উদ্বোধন করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রজেক্ট ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টেরই অন্তর্ভুক্ত ছিল এই ট্রেনটি | বলাই বাহুল্য, আধুনিকতার পথে আরও একধাপ এগোল ভারতীয় রেল৷
এক ফ্রেঞ্চ সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি এই ট্রেন এবার ছুটবে ভারতের রেল ট্র্যাকে| বর্তমানে যেসমস্ত লোকোমোটিভ ট্রেন রয়েছে ভারতের মাটিতে তার মধ্যে সব থেকে দ্রুতগামী হতে চলেছে এই ট্রেনটি | ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে এই ট্রেন৷ ট্রেনটির ইঞ্জিন ক্ষমতা প্রায় ১২ হাজার এইচপি| ট্রেনটি ৬ হাজার টন ওজন বহন করতে সক্ষম৷ যার জন্য এখনও পর্যন্ত ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷ এই ট্রেনটি তৈরির পিছনে এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা৷ আগামী ১১ বছরে ভারতে এই ধরণের প্রায় ৮০০ টি ইঞ্জিন আনার প্রস্তাব দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, রাশিয়া, চিন, জার্মানি এবং সুইডেনের পর ভারতের মাটিতে প্রথম এই ধরণের ইলেক্ট্রিক লোকোমোটিভ ট্রেন চলবে৷

Releated Posts

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top