News Flash

Image

ব্যাটারি চালিত রিক্সা

৷৷ সুবোধ ঘোষ৷৷

রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা৷ প্রথমে এ ধরনের রিক্সা রাজধানীতে দুয়েকটা ছিল৷ বর্তমানে বানের মত হু হু করে যেন বাড়ছে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা৷ রাজধানীতে বর্তমানে ছিটে ফোঁটা প্যাডেল চালিত রিক্সা দেখা যাচ্ছে৷ সিংহভাগ রিক্সা চলছে ব্যাটারিতে৷ এতে চালকদের কায়িক শ্রম অনেকটা কমেছে বটে৷ তবে বেড়ে গেছে দুর্ঘটনার ঝুঁকি৷ ফলে, বিপজ্জনকের পেছনে রয়েছে একটা কারণ৷ তাহল সামনের চাকায় রয়েছে ব্রেক সিস্টেম৷ পেছনের দুটি চাকা একেবারে ফাঁকা৷ দ্রুতবেগে ছোটা এই ধরনের কোনও রিক্সার চালককে প্রয়োজনে ব্রেক কষতে হলে তাকে সামনের চাকার উপর নির্ভর করতে হবে৷ এক্ষেত্রে রিক্সা উল্টে যাবার সম্ভাবনা থাকে৷ আর তখন যদি সেই রিক্সায় কোনও যাত্রী থাকে তবে সেই যাত্রীর জীবনও সংকটাপন্ন হয়ে উঠবে৷ তাই ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় চলাচলের আদৌ উপযোগী কিনা সেই ব্যাপারে প্রশ্ণ উঠা অস্বাভাবিক নয়৷

রাজ্যের তৎকালীন বামফ্রণ্ট সরকারের পরিবহন মন্ত্রী মানিক দে এক সময়ে বলেছিলেন যে, ভেহিক্যাল অ্যাক্টে ব্যাটারি চালিত রিক্সার কোন অনুমোদন নেই৷ অচিরেই এই জাতীয় রিক্সার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷ উল্লেখ্য, সেই সময়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে সিট্যুরও সভাপতি ছিলনে৷ তিনি মুখে বললেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷ কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে অটো চালিত রিক্সা রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে৷ এবং এ দাপট উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো৷ শুরুতে ছিল রাজধানীতে৷ এখন তা ছড়িয়ে পড়েছে মফস্বলেও৷ এর পেছনে ছিল তৎকালীন বাম সরকারের নীরব মদত৷ এ মদতের পেছনে ছিল রাজনীতির রঙ৷ ছিল ভোট ব্যাঙ্ক স্ফীত করার অভিসন্ধি৷ ফলশ্রুতিতে ব্যাটারি চালিত রিক্সা রাজ্যজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে৷ চালকের পরিশ্রম যেমন কম লাগছে তেমনই গন্তব্যে যেতেও সময় লাগছে কম৷ কিন্তু যাত্রীদের বেড়েছে বিপদ৷ রিক্সার সামনের চাকার ব্রেক কষার সাথে সাথে রিক্সার উল্টে যাবার শংকাও থাকে৷ ফলে যাত্রীর মৃত্যুর সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না৷ এসব রিক্সার কোন বৈধ লাইসেন্স না থাকাতে কোনও যাত্রী দুর্ঘটনার মরে গেলেও তার পরিবার জীবন বিমার টাকার জন্য কোনও ক্লেইম করতে পারবেন না৷ তাই ঝুঁকি পূর্ণ এই সব রিক্সা এড়িয়ে চলা হল বুদ্ধিমানের কাজ৷ এবং সেই সাথে বর্তমান বিজেপি সরকারের কাঁধেও কিছু দায়ি চেপেছে বটে৷ এ জাতীয় রিক্সার দুর্ঘটনা রোধে পরিবহন দপ্তর থেকে রিক্সার পেছনের দুটি চাকায় ব্রেক লাগানোর জন্য নির্দেশ  দেয়া যেতে পারে৷ তাহলে ব্যাটারি চালিত রিক্সা অত্যাধুনিক রিক্সায় পরিণত হবে৷ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও কমবে৷ ভেহিক্যাল অ্যাক্টের আওতায় এনে এসব রিক্সাকে লাইসেন্সও দেয়া যেতে পারে৷ ব্যাটারি চালিত টমটম যদি লাইসেন্স পেতে পারেন তাহলে ব্যাটারি চালিত রিক্সা কেন লাইসেন্স পাবে না?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top