News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস বন্ধের জন্য নতুন সরকারের কাছে দাবি জানাল সিপিআইএম
Image

সন্ত্রাস বন্ধের জন্য নতুন সরকারের কাছে দাবি জানাল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ রবিবার রাতে তেলিয়ামুড়ার বাগানবাজারে সিপিএম(এম) পার্টি অফিসে আগুন লাগে৷ তাতে পার্টি অফিসটি পুড়ে গিয়েছে সম্পূর্ণভাবে৷ এই অগ্ণিকান্ডের জন্য সিপিআই(এম) এর পক্ষ থেকে বিজেপিকে দায়ী করা হয়েছে৷ সেই সাথে রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআই(এম) পার্টি অফিস ট্রেড ইউনিয়নের অফিসে পুলিশী অভিযান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী৷ এইসব সন্ত্রাস বন্ধের জন্য সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী নতুন সরকারের কাছে দাবী জানিয়েছে৷

এদিকে, দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,  গতকাল রাতে ১২ টা নাগাদ বিজেপি সমর্থকরা তেলিয়ামুড়া মহকুমার বাগান বাজারে সিপিআই(এম) অফিসটি আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে৷ আসবারপত্র, টেলিভিশন সহ সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে গেছে৷ ক’দিন আগে বিজেপি’র কর্মীরা অফিসটিতে অস্ত্র আছে বলে অভিযোগ করে পুলিশকে দিয়ে সিপিআই(এম) অফিসটি তল্লাশি চালিয়েছিল৷ কিন্তু কিছুই পাওয়া যায় নি৷ তার পর থেকে অফিসটি বন্ধই ছিল৷ গতকাল রাতে বিজেপি কর্মীরা কমলপুর মহকুমার মানিকভান্ডারে সি পি আই (এম) লোক্যাল কমিটির সম্পাদক রণবিজয় দত্তের বাড়ি আক্রমণ করে ব্যাপক ভাঙচুর করে৷

গত রাতে আগরতলা শহরের গোলচক্কর সংলগ্ণ কাজী পাড়ায় বিজেপি কর্মী-সমর্থকরা বাইকে চড়ে গিয়ে বামফ্রন্ট সমর্থকদের বাড়ি আক্রমণের চেষ্টা চালায়৷ মহিলারা দলবদ্ধভাবে বেরিয়ে এলে হামলকারীরা সরে পড়তে বাধ্য হয়৷

আজ আগরতলায় সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় অফিসে পুলিশ বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালায়৷

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত ৯ মার্চ নতুন শাসক দল দায়িত্ব নেবার পরও ক্রমাগত সন্ত্রাসমূলক আক্রমণ, পার্টি অফিসে অগ্ণিসংযোগ, অর্থ আদায়, ভয় ভীতি প্রদর্শন অব্যাহত থাকায় সি পি আই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী তীব্র ক্ষোভ প্রকাশ করছে৷ সন্ত্রাসমূলক কার্যকলাপ চলতে থাকায় শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ছে৷

সন্ত্রাস বন্ধ করা, দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া, ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা, মত প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে এখনি যথাযথ পদক্ষেপ নিতে রাজ্য সম্পাদকমন্ডলী নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top