News Flash

  • Home
  • Uncategorized
  • নওয়াজ শরিফের বাসভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৯
Image

নওয়াজ শরিফের বাসভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৯

লাহোর, ১৫ মার্চ (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে নওয়াজ শরিফের প্রাসাদোপম বাসভবনের সামনে একটি পুলিশ চেক পোস্টের সামনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। পাশপাশি আগুন হল্কাও বেরোতে দেখা গিয়েছে। এই বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২০ জন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশকর্মী রয়েছেন।আহতদের শরিফ মেডিক্যাল কমপ্লেক্স এবং নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত ২০ জনের মধ্যে ৪ জন পুলিশকর্মী অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে এক জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণের সময় নিজের বাসভবনে নওয়াজ শরিফ ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে সেই সময় তার আত্মীয়রা এবং পরিবারের লোকজন তার বাড়িতে ছিল। এই বিস্ফোরণের পরে নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে নওয়াজ শরিফের বাড়ির সামনে । এই বিস্ফোরণের বিষয়ে বলতে গিয়ে লাহোরের ডিআইজি ড. হায়দার আশরফ জানিয়েছেন, মূলত পুলিশকর্মীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। বেশ কয়েকদিন আগে থেকেই এই হামলার ছক কষা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত চলছে। এক কিশোর বাইকে করে এসে এই আত্মঘাতী হামলা চালায়। সেই সময় পুলিশ চেক পোস্টে ১৪ জন পুলিশ কর্মী ছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top