News Flash

Image

আমতলিতে বাস উল্টে আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ ফের দূর্ঘটনা৷ আমতলিতে বাস উল্টে আহত হয়েছেন ১৫ জন৷ জানা গেছে, মঙ্গলবার বিকালে আমতলি থানাধীন সেকেরকোট দারোগাবাড়ী এলাকায় টিআর-০৩-১৩২০ নম্বরের বাস গাড়ীটি উল্টে যায়৷ আগরতলা থেকে যাত্রী নিয়ে সাব্রুম যাওয়ার পথে দারোগাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়৷ তাতে ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ খবর পেয়ে আমতলি থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছায়৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দূর্ঘটনার ফলে কিছুটা সময় ওই রুটে যান চলাচল ব্যহত হয়েছে৷ ওই সময়ে আগরতলায় ফিরছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি আমতলি থানার ওসির কাছ থেকে দূর্ঘটনার সমস্ত খবর নিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top