News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের উপর আস্থা থাকলেও ডিজিপির বক্তব্য বাস্তবের সাথে মিল নেই, দাবি সিপিএমের
Image

পুলিশের উপর আস্থা থাকলেও ডিজিপির বক্তব্য বাস্তবের সাথে মিল নেই, দাবি সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ পুলিশের উপর বিশ্বাস হারায়নি সিপিএম৷ কিন্তু, রাজ্য পুলিশের মহানির্দেশক আইন-শৃঙ্খলা নিয়ে যা বলছেন

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ৷ নিজস্ব ছবি৷

তার সাথে বাস্তবের মিল নেই বলে দাবি সিপিএমের৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ৷

এদিন তিনি বলেন, সোনামুড়া সহ বক্সনগর এবং সংলগ্ণ এলাকায় সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর সাথে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী এবং গৌতম দাশও ছিলেন৷ বক্সনগর, মানিক্যনগর, দক্ষিণ কলমছড়া, কমলানগর, মতিনগর, ধনপুর বিধানসভা কেন্দ্রে রবীন্দ্রনগর এলাকায় ব্যাপক সন্ত্রাসে সিপিএমের পার্টি অফিস মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে৷ পার্টি কর্মীরা ভয়ে বাড়িঘরে যেতে পারছেন না৷ তাই, অবিলম্বে সন্ত্রাস বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিপিএম৷ গৌতম দাশের কথায়, পুলিশ কিছু কিছু ঘটনায় ভূমিকা নিয়েছে৷ কিন্তু, তাঁরাও চাপে রয়েছেন৷ ফলে, অধিকাংশ ক্ষেত্রেই কোন ব্যবস্থা নেয়নি পুলিশ৷ তাঁর কথায়, পুলিশের উপর আস্থা নেই এমনটা বলছি না৷ এখনও তাঁদের বিশ্বাস রয়েছে৷ কিন্তু, তারা শাসক দলের নির্দেশের কাজ করবে, উষ্মা প্রকাশ করেন তিনি৷ তাঁর দাবি, সন্ত্রাস এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের বক্তব্যের সাথে বাস্তবের কোন মিল নেই৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top