News Flash

  • Home
  • Uncategorized
  • কোচি শিপইয়ার্ডে জাহাজের ট্যাঙ্ক ফেটে আগুন, মৃত ৫
Image

কোচি শিপইয়ার্ডে জাহাজের ট্যাঙ্ক ফেটে আগুন, মৃত ৫

কোচি (কেরল), ১৩ ফেব্রুয়ারি (হি.স.): ওএনজিসি-র জাহাজ মেরামতির সময় জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কোচির শিপইয়ার্ড লিমিটেড চত্বর| মঙ্গলবার সকালে কোচির শিপইয়ার্ডে জাহাজ মেরামতির কাজ চলছিল| ঘড়ির কাঁটায় সকাল তখন দশটা হবে, আচমকাই জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, আগুনে ঝলসে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের| এছাড়াও গুরুতর জখম হয়েছেন অন্তত ১১ জন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জাহাজের জলের ট্যাঙ্কে বিস্ফোরণে থেকে আগুন লেগে যায়|
কোচির শিপইয়ার্ড লিমিটেড সূত্রের খবর, মঙ্গলবার সকালে সমুদ্রে ড্রিলিংয়ের কাজে ব্যবহৃত সাগর ভূষণ নামক একটি জাহাজের মেরামতি চলছিল| সকাল দশটা নাগাদ শিপইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ওনএনজিসি-র সাগর ভূষণ জাহাজের ট্যাঙ্কে জোরালো বিস্ফোরণ হয়| কোচির শিপইযার্ড লিমিটেডের তরফে আরও জানানো হয়েছে, যে সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তখন জাহাজটিতে অন্তত ১৬ জন কর্মী ছিলেন| ১১ জনকে জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, আগুনে ঝলসে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের| মৃতেদর মধ্যে দু’জনের নাম এখনও পর্যন্ত জানা গিয়েছে, তাঁরা হলেন-গাভিন এবং রামশাদ| গাভিন কেরলের পথনমথিট্ট জেলার বাসিন্দা এবং রামশাদের বাড়ি কোচির ভিপিন এলাকায়| বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ|
পুলিশ ও দমকল সূত্রের খবর, জোরালো বিস্ফোরণের পরই ধোঁয়ায় ঢেকে যায় শিপইয়ার্ড| প্রবল ধোঁয়ার কারণে উদ্ধারকার্য ব্যহত হয়| পরে দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের| মহাশিবরাত্রি উপলক্ষ্যে মঙ্গলবার কোচির শিপইয়ার্ড বন্ধ রয়েছে| অল্প কয়েকটি সেকশনে কাজ চলছিল| ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে পুলিশ কর্তাদের অনুমান, জাহাজে জলের ট্যাঙ্কারের ত্রুটিজনিত কারণেই এই বিস্ফোরণ| তবে, ওএনজিসি-র তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top