News Flash

  • Home
  • Uncategorized
  • বালাচন্দ্র নায়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
Image

বালাচন্দ্র নায়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ জি- নেটের চেয়ারম্যান কে বালাচন্দ্র নায়ারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো ত্রিপুরা হাইকোর্ট৷ সোমবার এই আদেশ জারি করা হয়েছে৷ উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি ভাইপেই এই নির্দেশ জারি করেছেন৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিচালনার দায়িত্ব নিয়ে রাজ্য সরকাজ্ঝেরর বহু কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার পর আদালতে মামলা দায়ের করা হয়৷ আদালত তাঁকে উপস্থিত হওয়ার জন্য বহুবার নির্দেশ দেয়৷ কিন্তু তিনি উপস্থিত না হয়ে বারংবার অতিরিক্ত সময় চেয়ে যান৷ আদালত তাঁকে সশীরের হাজির থাকার জন্য বলেছিল৷ শেষ পর্যন্ত সোমবার আদালতে হাজির হওয়ার জন্য তাঁকে চূড়ান্ত সময় নির্দিষ্ট করে দেওয়া হয়৷ কিন্তু, তারপরও তিনি আদালতে হাজির হননি৷ আর এর পরই উচ্চ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ উল্লেখ করা যেতে পারে, জি-নেটের কর্ণধার কে বালাচন্দ্র নায়ার ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিচালনার দায়িত্ব নিয়ে বেশ কয়েক বছর রাজ্য সরকারের অর্থে কাজ চালিয়ে যান৷ কিন্তু, পরবর্তী সময় রাজ্য সরকারের বহু কোটি টাকা গায়েব করে দিয়ে তিনি রাজ্য থেকে পালিয়ে যান বলে অভিযোগ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top