News Flash

  • Home
  • Uncategorized
  • আমাদের মিসাইল কি শুধুমাত্র প্রদর্শনীর জন্য, কেন্দ্রের নিন্দায় সরব শিবসেনা
Image

আমাদের মিসাইল কি শুধুমাত্র প্রদর্শনীর জন্য, কেন্দ্রের নিন্দায় সরব শিবসেনা

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের হামলা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত| পাক সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে সোমবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘মিসাইল ব্যবহার করে আমাদের জওয়ানদের উপর হামলা চালিয়েছে পাকিস্তান| আমার প্রশ্ন হল, আমাদের মিসাইল কি শুধুমাত্র প্রদর্শনীর জন্য?’ শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরও বলেছেন, ‘সংঘর্ষবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ ছেড়েই দিন, এটা সরাসরি যুদ্ধ| এই হামলার যথাযোগ্য জবাব ফিরিয়ে দিতেই হবে| যদি এই হামলার পাল্টা জবাব ফিরিয়ে না দেওয়া হয়, তবে গোটা বিশ্ব ভারতকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখবে|’
উল্লেখ্য, নিয়ন্ত্রণরেখায় পাক গোলাগুলি বর্ষণে চারজন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর পরই এমন অভিমত পোষণ করলেন শিবসেনা সঞ্জয় রাউত| সেনাবাহিনী সূত্রের খবর, রবিবার বেলা সাড়ে তিনটে নাগাদ রাজৌরির ভীমবেড় গালি সেক্টরে বিনা প্ররোচনায় গোলাগুলি ছুটে আসে পাকিস্তানের দিক থেকে| পাল্টা জবাব ফিরিয়ে দেয় ভারতীয় সেনা| তবে দুঃসংবাদ হল, পাক গোলায় শহীদ হয়েছেন সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ও তিন সেনা জওয়ান| নিহত সেনা জওয়ানরা হলেন, ক্যাপ্টেন কপিল কুণ্ডু, রাইফেলম্যান রাম অবতার, রাইফেলম্যান শুভম সিং এবং হাবালদার রোশন লাল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top