News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন বাড়ল রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর
Image

বেতন বাড়ল রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বেতন বাড়ানো হল রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও সমস্ত রাজ্যের রাজ্যপালদের| বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বৃহস্পতিবার নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছেন, রাষ্ট্রপতির বেতন বেড়ে হবে ৫ লাখ টাকা, উপ-রাষ্ট্রপতি পাবেন ৪ লাখ টাকা এবং সমস্ত রাজ্যের রাজ্যপাল পাবেন ৩.৫ লাখ টাকা প্রতি মাসে|
সাংসদদের বেতন বাড়ানো নিয়ে বারবার সমালোচনার ঝড় উঠেছে| কারণ, সাংসদরা নিজেরাই নিজেদের মাইনে বাড়িয়ে নিতে পারেন| অর্থমন্ত্রী সেই ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাব করলেন| সাংসদদের লাগামছাড়া বেতন এবং অন্যান্য ভাতা নিয়ন্ত্রণে উদ্যোগি হয়ে কেন্দ্রের তরফে জানানো হল, সাংসদদের বেতন এবং অন্যান্য ভাতা ১ এপ্রিল ২০১৮ থেকে বদলাচ্ছে| নতুন আইন আসছে| সাংসদদের মাইনে পাঁচ বছর অন্তর সংশোধিত হবে এবং মুদ্রাস্ফীতির হার অনুযায়ী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top