News Flash

  • Home
  • Uncategorized
  • রোমহর্ষক ঘটনা উত্তর প্রদেশে, একই পরিবারের চার জন সদস্যকে গলার নলি কেটে খুন
Image

রোমহর্ষক ঘটনা উত্তর প্রদেশে, একই পরিবারের চার জন সদস্যকে গলার নলি কেটে খুন

বান্দা (উত্তর প্রদেশ), ৩১ জানুয়ারি (হি.স.): রোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এল উত্তর প্রদেশের বান্দা জেলায়| বান্দা শহরের উপকণ্ঠে ছোটে কে পূর্বা এলাকায়, বাড়ির ভিতরেই গলার নলি কেটে খুন করা হল একই পরিবারের চার জন সদস্যকে| চাঞ্চল্যকর এই ঘটনা সম্পর্কে অবহিত হওয়া মাত্রই বুধবার সকালে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়| একই পরিবারের চার জন সদস্যের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| ডিআইজি জ্ঞানেশ্বর তিওয়ারি জানিয়েছেন, মৃতদের নাম হল-মহাবীর (৪৬), তাঁর স্ত্রী চুন্নি (৪৩) এবং দম্পতির দুই পুত্র সন্তান রাজকুমার এবং পবন কুমার| পুলিশ জানিয়েছে, ঘরের ভিতর থেকেই গলার নলি কাটা অবস্থায় একই পরিবারের চার জন সদস্যের দেহ উদ্ধার হয়েছে|

তবে, কপাল ভালো থাকায় বেঁচে গিয়েছে মহাবীরের ৬ বছরের কন্যা এবং এক পুত্র সন্তান| মঙ্গলবার রাতে প্রতিবেশীর বাড়িতে ঘুমোতে গিয়েছিল তাঁরা| কী কারণে নৃশংসভাবে খুন করা হল একই পরিবারের চার জন সদস্যকে, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top