News Flash

  • Home
  • Uncategorized
  • হজ যাত্রার উপর থেকে ভর্তুকি তুলে নিল কেন্দ্র, ভর্তুকি মিলবে না ১.৭৫ লক্ষ হজ যাত্রীর
Image

হজ যাত্রার উপর থেকে ভর্তুকি তুলে নিল কেন্দ্র, ভর্তুকি মিলবে না ১.৭৫ লক্ষ হজ যাত্রীর

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল, এবার সরকারিভাবেও তা জানিয়ে দেওয়া হল| হজ যাত্রার উপর থেকে ভর্তুকি তুলে নিল কেন্দ্রীয় সরকার| মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে হজ যাত্রা ভর্তুকি প্রত্যাহারের খবর সত্য| ২০১৮ সাল থেকে হজ যাত্রীরা আর সরকারি ভর্তুকি পাবেন না| সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানিয়েছেন, ‘হজ যাত্রার খরচ কমলে যা টাকা সরকারের হাতে বাঁচবে, তা মুসলিম সম্প্রদায়ের নারী ও শিশু শিক্ষায় খরচ করা হবে|’ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পর ২০১৮ সাল থেকে আর ভর্তুকি মিলবে না ১ লক্ষ ৭৫ হাজার হজ যাত্রীর| প্রতিবছর ১ লক্ষ ৭৫ হাজার হজ যাত্রীর জন্য ৭০০ কোটি টাকা ভর্তুকি দিত কেন্দ্রীয় সরকার|

মন্ত্রক সূত্রের খবর, ২০২২ সালের মধ্যে হজ যাত্রায় ভর্তুকি তুলে দিতে কেন্দ্রকে ২০১২ সালে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ| সর্বোচ্চ আদালত জানিয়েছিল, ২০২২ সালের মধ্যে ধীরে ধীরে এই ভর্তুকি লোপ করতে হবে| সেই নির্দেশ মেনেই নয়া হজ খসড়া নীতি তৈরি করা হয়েছিল| প্রাক্তন কেন্দ্রীয় সচিব আমানুল্লার নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল| সেই কমিটিই নয়া খসড়া নীতি জমা দেয় কেন্দ্রীয় মন্ত্রককে| তার ভিত্তিতেই হজ যাত্রা নীতিতে বেশ কিছু পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার| প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা হজ যাত্রীদের ভর্তুকি হিসেবে দিত কেন্দ্রীয় সরকার| তা না করে ওই টাকা সংখ্যালঘুদের শিক্ষা ও কল্যাণমূলক কাজে ব্যয় করার কথা জানিয়েছে সরকার|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top