News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান এখন সঙ্কটের মুখে, কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবসে বার্তা রাহুল গান্ধীর
Image

সংবিধান এখন সঙ্কটের মুখে, কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবসে বার্তা রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): সংবিধান, আমাদের দেশের ভিত আজ হুমকির সম্মুখীন| সরাসরি আক্রমণ করা হচ্ছে সংবিধানকে| বৃহস্পতিবার কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| আক্ষেপ প্রকাশ করে সোনিয়া গান্ধী-তনয় রাহুল গান্ধী বলেছেন, ‘সংবিধান, আমাদের দেশের ভিত আজ সঙ্কটের মুখে| সরাসরি আক্রমণ করা হচ্ছে সংবিধানকে| বিজেপির প্রবীণ নেতারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, তাতে সঙ্কটের মুখে সংবিধান| সংবিধানকে রক্ষা করা আমাদের দায়িত্ব, কংগ্রেস পার্টির দায়িত্ব এবং প্রতিটি ভারতবাসীর দায়িত্ব|’

নয়াদিল্লিতে এআইসিসি সদর দফতরে বক্তব্য রাখার সময় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আরও বলেছেন, ‘আমরা ভালো নাও করতে পারি| আমরা হারতেও পারি, কিন্তু সত্যের পথ থেকে কখনও সরবে না কংগ্রেস|’ সংবিধানকে ‘আক্রমণ’ প্রসঙ্গে রাহুল গান্ধীর এহেন বক্তব্যের কিছু পরেই লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে বলেছেন, ‘আমি সংবিধান, সংসদ এবং বাবা সাহেব আম্বেদকরকে গভীরভাবে সম্মান করি| সংবিধান আমার জন্য সর্বোচ্চ, সেক্ষেত্রে কোনও প্রশ্নই থাকতে পারে না| ভারতীয় নাগরিক হিসেবে আমি কখনই সংবিধানের বিরুদ্ধে যেতে পারি না|’ প্রসঙ্গত, বৃহস্পতিবার কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদে পড়ুয়াদের মিষ্টি মুখ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top