News Flash

  • Home
  • Uncategorized
  • বাবাইদা সকাশে মুখ্যমন্ত্রী
Image

বাবাইদা সকাশে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ সিপিআইএম এর পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র বাবাইদার সঙ্গে সাক্ষাৎ করলেন৷ তাঁদের উভয়ের মধ্যে ধর্মালোচনাও হয়েছে বলে একটি সূত্রের খবরে জানা গেছে৷ কমিউনিস্টরা ধর্ম বিরোধী৷ ধর্মকে আফিং বলে মতে কপেন তাঁরা৷ আর ভারতীয় বাম রাজনীতিতে কাণ্ডারির ভুমিকা পালন করছে মূলত সিপিআইএম৷ কিন্তু এই দলের অনেক নেতাই বিভিন্ন সময় পার্টির মতাদর্শের বাইরে গিয়ে ধর্মাচরণে লিপ্ত হয়ে পড়ার তথ্য প্রমাণ পাওয়া গেছে৷ কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র বাবাইদার সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷
রাজধানী আগরতলায় সৎসঙ্গ সম্মেলন চলছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটেছে আগরতলায়৷ মূল অনুষ্ঠানটি হচ্ছে বিবেকানন্দ ময়দানে৷ তবে রাজধানীর এমন কোনও ময়দান বাকি নেই সেখানে তাবু খাটিয়ে কিংবা অস্থায়ী শিবির বানিয়ে আগতদের রাখার ব্যবস্থা করা হয়নি৷ সাড়া আগরতলা জুড়ে সৎসঙ্গীদের উপচে পড়া ভিড়৷ আশ্রম সূত্রে জানা গেছে, ত্রিপুরায় ১২ লক্ষ সৎসঙ্গের দীক্ষিত রয়েছেন৷ সঠিক হিসাব না থাকলেও এর অর্ধেক এই অনুষ্ঠানে সামিল হেয়েছেন৷ জানা গেছে, মূল অনূষ্ঠানে শামিল হয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্রের প্রপৌত্র তথা সৎসঙ্গীদের বাবাইদা৷ আর তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং উভয়ের মধ্যে ধর্মালোচনা যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে, তা ও নির্বাচনের পূর্বে৷ জানা গেছে, রবিবার ঠিক দুপুরে কোনও রাখঢাক না রেখে মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর লোকলশকর নিয়ে বিবেকানন্দ ময়দানে গিয়ে হাজির হন৷ তখন ময়দানে ছিল উপচে পড়া ভিড়৷ তিনি সকলের সঙ্গে নমস্কার বিনিময় করতে করতে এগিয়ে যান একেবারে বাবাইদার কাছে৷ একান্তে তাঁদের মধ্যে ধর্মালোচনা হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top