News Flash

  • Home
  • Uncategorized
  • জাল আধারকার্ড তৈরির অভিযোগে গুয়াহাটিতে গ্রেফতার অফিসার
Image

জাল আধারকার্ড তৈরির অভিযোগে গুয়াহাটিতে গ্রেফতার অফিসার

গুয়াহাটি, ১৭ ডিসেম্বর, (হি.স.) : পুলিশের জালে পড়েছে জালিয়াতি করে আধারকার্ড তৈরির অভিযুক্ত এক ইউআইডিএআই অফিসার। ধৃতকে বিজুরঞ্জন বরুয়া বলে পরিচয় পাওয়া গেছে। এ মামলার অন্য অভিযুক্ত ফেরার।
জানা গেছে, রাজ্যে জালিয়াতি করে আধারকার্ড তৈরি করা হচ্ছে বলে হাতিগাঁও থানায় এক অভিযোগ করেছিল দিল্লির সদর দফতর। তক্কে তক্কে ছিল পুলিশ। অবশেষে শনিবার রাতে মহানগরের হাতিগাঁও পুলিশের এক দল অভিযান চালিয়ে জালিয়াতি করে আধারকাৰ্ড তৈরি করার অপরাধে বিজুরঞ্জন বরুয়া নামের এক যুবককে আটক করেছে।হাতিগাঁও থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, গোটা দেশে ১,১৪৯ জন যুবক ও যুবতীকে আধারকাৰ্ড সম্পর্কীয় বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ করেছিল ধৃত বিজুরঞ্জন। আধারকার্ড-এর ইনচার্জ হিসেবে দু-বছরের জন্য তাকে নিয়োগ করেছিল কেন্দ্রীয় সরকারের ‘ইউনিক আইডেনটিফিক্যাশন অথরিটি অব ইন্ডিয়া’ (ইউআইডিএআই)। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নুনমাটিতে বিজুরঞ্জনের ঘরে হানা দেয় হাতিগাঁও পুলিশ। ওই অভিযানে তার ঘর থেকে উদ্ধার করেছে আপত্তিজনক নথিপত্ৰ এবং একটি ল্যাপটপ। মহানগরের হাউসফেডে তার কাৰ্যালয় থেকে সে চালিয়েছিল অবৈধ কার্যকলাপ।
হাতিগাঁও থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, দিল্লিতে আধারকাৰ্ডের সদর দফতর থেকে হাতিগাঁও থানায় এক মামলা রুজু করা হয়েছিল বিজুরঞ্জনের বিরুদ্ধে। ওই মামলার বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। আধারকার্ড জালিয়াতি মামলায় আরেক অভিযুক্ত অনিরুদ্ধ চেতিয়া গ্রেফতারের হাত থেকে বাঁচতে পালিয়ে গা ঢাকা দিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top