News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় অবস্থান করেও চোত্তাখলায় মৈত্রী উদ্যানের উদ্বোধনে ব্রাত্য বাংলাদেশের মন্ত্রী
Image

আগরতলায় অবস্থান করেও চোত্তাখলায় মৈত্রী উদ্যানের উদ্বোধনে ব্রাত্য বাংলাদেশের মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ রাজ্যে এসেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিম, এমপি৷ অথচ, চোত্তাখলায় ভারত-বাংলাদেশ

বীজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার রাজ্যে এসেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিম, এমপি৷ ছবি নিজস্ব৷

মৈত্রী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত নন৷ মূলত, বাংলাদেশ সরকারের উদ্যোগে আগরতলায় বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তিনি আজ এসেছেন৷ বাংলাদেশের মুক্তি যুদ্ধকে কেন্দ্র করে চোত্তাখলায় গড়ে উঠেছে ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যান৷ কিন্তু, এই মৈত্রী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে সে দেশের সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যে থেকেও অংশগ্রহণ করছেননা, এই বিষয়টিকে ঘিরে রাজ্য সরকারের সংকীর্ণ মানসিকতার পরিচয় মিলেছে বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল৷
ইতিপূর্বে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা এবং রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছিলেন, বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রিরাই সেখানে ব্যস্ত থাকবেন৷ তাই, মৈত্রী উদ্যানের উদ্বোধনে বাংলাদেশ থেকে কারোর আসা সম্ভব হবে না৷ রাজ্যের তথ্য সংসৃকতি মন্ত্রী এবং রাজস্ব মন্ত্রীর এই দাবি আজ ভুল প্রমাণিত করলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিম৷
এদিন বিকেলে তিনি সস্ত্রীক আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় এসেছেন৷ আখাউড়া সীমান্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ভারত এবং ত্রিপুরার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন৷ মুক্তিযুদ্ধে ভারতের অবদান তিনি স্মরণ করেছেন৷ বাংলাদেশ চিরকাল ভারত এবং ত্রিপুরার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে, তা তিনি বিনম্রতার সাথে জানিয়েছেন৷ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন৷
পাশাপাশি তিনি জানান, বাংলাদেশ সরকার সর্বদা ভারতের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷ ভারতের সাথে বাণিজ্যিক আদান প্রদান আগামীদিনে দু-দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে৷ ইতিমধ্যে ত্রিপুরা থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করছে৷ তাছাড়াও ভারত-বাংলাদেশ উভয়দেশের পণ্য সামগ্রীর বিরাট বাজার দু-দেশেই রয়েছে বলে তিনি দাবি করেন৷ তিনি জানান, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের উদ্যোগে আগামীকাল আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন৷ জানা গেছে, আগামীকাল সন্ধ্যা ৬ টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে৷ এর আগে আগামীকাল সকালে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন সেই দেশের স্বাস্থ্যমন্ত্রী৷ আরো জানা গেছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল দুপুরে জিবি হাসপাতাল এবং স্টেট মিউজিয়াম পরিদর্শন করবেন৷ ১৭ ডিসেম্বর সকালে তিনি বাংলাদেশ ফিরে যাবেন৷
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর তিনদিনের রাজ্য সফরে সহজেই অনুমান করা যাচ্ছে, রাজ্য সরকার মৈত্রী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানেবাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানালে নিশ্চই তিনি ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন৷ অথচ, রাজ্য সরকার মৈত্রী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানানোরও প্রয়োজন বোধ করেনি৷ সমালোচকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের মুহূর্তে মৈত্রী উদ্যানের কৃতিত্বে বামফ্রন্ট সরকার কাউকেই অংশীদার করতে চায়নি৷ তাই বাংলাদেশ সরকারকে এই অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানায়নি৷ কিন্তু, তাতে বামফ্রন্ট সরকারের সংকীর্ণ মানসিকতার পরিচয় মিলেছে বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top