দুবাই, ১৪ ডিসেম্বর (হি.স.) : দুবাই সুপার সিরিজে পিভি সিন্ধু প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করলেও শুরুতেই ধাক্কা খেলেন দেশের আরেক ব্যাডমিন্টন
তারকা কিদাম্বি শ্রীকান্ত৷ প্রথম ম্যাচেই হেরে গেলেন তিনি৷একদিকে ভাল আবার অন্যদিকে খারাপ৷ বুধবার এভাবেই শুরু হল দুবাই সুপার সিরিজ৷
বুধবার বিশ্বের ৯ নম্বর ব্যাডমিন্টন তারকা চিনের হি বিংজিয়াওকে হারিয়েছেন সিন্ধু৷ বছর ২২-এর এই ভারতীয় তরুণী ২১-১১, ১৬-২১, ২১-১৮-য় জয় পেয়েছেন৷ এই নিয়ে তিনি ও হি বিংজিয়াও দশবার মুখোমুখি হলেন৷ এর আগে চিনের ওই তারকাকে সিন্ধু চারবার হারিয়েছেন৷ বৃহস্পতিবার ওই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবেন পিভি সিন্ধু৷ এবার তাঁর প্রতিপক্ষ জাপানের সায়াকা সাতো৷
এই প্রতিযোগিতায় সিন্ধুর মতই শ্রীকান্তকে নিয়েও আশাবাদী দেশের ক্রীড়ামহল৷ সিন্ধু প্রথমদিন ভাল খেললেও আশাপূরণে ব্যর্থ হলেন কিদাম্বি শ্রীকান্ত৷ বিশ্বের চার নম্বর তারকা শ্রীকান্ত প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ভিক্টর অ্যাক্সেলসেনের৷ তিনি দুবাই সুপার সিরিজের গতবারের বিজয়ী৷ তার উপর এখন ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর তারকা৷ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নামবেন শ্রীকান্ত৷ এবার তিনি মুখোমুখি হবেন চিনা তাইপের চোউ তিয়েন চেনের৷
দুবাই সুপার সিরিজে সিন্ধুর জয়, হার শ্রীকান্তের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















