News Flash

  • Home
  • Uncategorized
  • দুবাই সুপার সিরিজে সিন্ধুর জয়, হার শ্রীকান্তের
Image

দুবাই সুপার সিরিজে সিন্ধুর জয়, হার শ্রীকান্তের

দুবাই, ১৪ ডিসেম্বর (হি.স.) : দুবাই সুপার সিরিজে পিভি সিন্ধু প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করলেও শুরুতেই ধাক্কা খেলেন দেশের আরেক ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত৷ প্রথম ম্যাচেই হেরে গেলেন তিনি৷একদিকে ভাল আবার অন্যদিকে খারাপ৷ বুধবার এভাবেই শুরু হল দুবাই সুপার সিরিজ৷
বুধবার বিশ্বের ৯ নম্বর ব্যাডমিন্টন তারকা চিনের হি বিংজিয়াওকে হারিয়েছেন সিন্ধু৷ বছর ২২-এর এই ভারতীয় তরুণী ২১-১১, ১৬-২১, ২১-১৮-য় জয় পেয়েছেন৷ এই নিয়ে তিনি ও হি বিংজিয়াও দশবার মুখোমুখি হলেন৷ এর আগে চিনের ওই তারকাকে সিন্ধু চারবার হারিয়েছেন৷ বৃহস্পতিবার ওই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবেন পিভি সিন্ধু৷ এবার তাঁর প্রতিপক্ষ জাপানের সায়াকা সাতো৷
এই প্রতিযোগিতায় সিন্ধুর মতই শ্রীকান্তকে নিয়েও আশাবাদী দেশের ক্রীড়ামহল৷ সিন্ধু প্রথমদিন ভাল খেললেও আশাপূরণে ব্যর্থ হলেন কিদাম্বি শ্রীকান্ত৷ বিশ্বের চার নম্বর তারকা শ্রীকান্ত প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ভিক্টর অ্যাক্সেলসেনের৷ তিনি দুবাই সুপার সিরিজের গতবারের বিজয়ী৷ তার উপর এখন ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর তারকা৷ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নামবেন শ্রীকান্ত৷ এবার তিনি মুখোমুখি হবেন চিনা তাইপের চোউ তিয়েন চেনের৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top