কেন্দুঝর, ১৩ ডিসেম্বর (হি.স.): ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই অটোর সংঘর্ষে নিহত ৪ ও আহত ৬। বুধবার ওডিশার কেন্দুঝর জেলার অন্তগর্ত
ডাঙ্গাপানি গ্রামের কাছে ৪৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশবাহিনী। আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে গেলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় থাকা বাকি ৬ জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘাতক ট্রাকটির চালক এবং খালাসী দুর্ঘটনাস্থল থেকে ফেরার হয়ে যায়। তাদের খোজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগের আধিকারিকরা। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক ট্রাকটি ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি দ্রুতগতিতে আসার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি যাত্রী বোঝাই অটোকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে ।
ওডিশায় ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৪, আহত ৬
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















