News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৪, আহত ৬
Image

ওডিশায় ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৪, আহত ৬

কেন্দুঝর, ১৩ ডিসেম্বর (হি.স.): ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই অটোর সংঘর্ষে নিহত ৪ ও আহত ৬। বুধবার ওডিশার কেন্দুঝর জেলার অন্তগর্ত ডাঙ্গাপানি গ্রামের কাছে ৪৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশবাহিনী। আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে গেলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় থাকা বাকি ৬ জনের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘাতক ট্রাকটির চালক এবং খালাসী দুর্ঘটনাস্থল থেকে ফেরার হয়ে যায়। তাদের খোজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগের আধিকারিকরা। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক ট্রাকটি ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি দ্রুতগতিতে আসার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি যাত্রী বোঝাই অটোকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top