নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ উড়ালপুলের নির্মাণ কাজের ফলে বেহাল রাস্তায় চলাচলে সমস্যায় পড়ছেন নগরবাসী৷ অবৈজ্ঞানিক
কাজ করায় রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে৷ বটতলা থেকে ড্রপগেইট যাওয়ার পথে বিশাল খানাখন্দে রোজদিন দুর্ঘটনা ঘটলেও সংস্কার করার কোন উদ্যোগ নেই সরকারের৷ প্রতিবাদে সরব বিজেপি ৮ বড়দোয়ালী মন্ডলের কার্যকর্তারা সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে মিলন সংঘে সড়ক অবরোধে বসেছেন৷ প্রদেশ বিজেপি সহ সভাপতি রাম প্রসাদ পালের নেতৃত্বে কার্যকর্তারা সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের মিলন সংঘে সকাল ১০টায় অবরোধ গড়ে তোলেছেন৷ সুকল, কলেজ, অফিস টাইমে জাতীয় সড়কে বিজেপি’র অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ৷ বিজেপি প্রদেশ সহ সভাপতি রামপ্রসাদ পাল উড়ালপুলকে মরণপুল হিসাবে অভিহিত করে বামেদের তীব্র ভাষায় আক্রমণ করেন৷ অভিযোগ উড়ালপুলের কাজ শুরুর থেকেই শহরবাসী চরম অসুবিধার মুখে পড়েছেন৷ পূর্ত দপ্তর রাস্তাগুলি সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেনা৷ উড়ালপুলের বরাত পাওয়া সংস্থাও বিশাল এলাকাজুড়ে রাস্তার খানাখন্দ সারাই করার জনগণের দাবী কর্নপাত করছেন৷ ৩ ঘন্টা অবরোধের পর প্রশাসনিক মধ্যস্থতায় রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি’র কার্যকর্তারা৷ বিজেপি কর্মকর্তারা এই অবরোধ স্থলে জলকাদার মধ্যে মাছ ও পানা রেখে প্রতিবাদ জানায়৷

সংস্কার করা হচ্ছে না রাজপথ জ্যান্ত মাছ ছেড়ে অবরোধ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















