News Flash

  • Home
  • Uncategorized
  • সংস্কার করা হচ্ছে না রাজপথ জ্যান্ত মাছ ছেড়ে অবরোধ
Image

সংস্কার করা হচ্ছে না রাজপথ জ্যান্ত মাছ ছেড়ে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ উড়ালপুলের নির্মাণ কাজের ফলে বেহাল রাস্তায় চলাচলে সমস্যায় পড়ছেন নগরবাসী৷ অবৈজ্ঞানিক কাজ করায় রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে৷ বটতলা থেকে ড্রপগেইট যাওয়ার পথে বিশাল খানাখন্দে রোজদিন দুর্ঘটনা ঘটলেও সংস্কার করার কোন উদ্যোগ নেই সরকারের৷ প্রতিবাদে সরব বিজেপি ৮ বড়দোয়ালী মন্ডলের কার্যকর্তারা সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে মিলন সংঘে সড়ক অবরোধে বসেছেন৷ প্রদেশ বিজেপি সহ সভাপতি রাম প্রসাদ পালের নেতৃত্বে কার্যকর্তারা সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের মিলন সংঘে সকাল ১০টায় অবরোধ গড়ে তোলেছেন৷ সুকল, কলেজ, অফিস টাইমে জাতীয় সড়কে বিজেপি’র অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ৷ বিজেপি প্রদেশ সহ সভাপতি রামপ্রসাদ পাল উড়ালপুলকে মরণপুল হিসাবে অভিহিত করে বামেদের তীব্র ভাষায় আক্রমণ করেন৷ অভিযোগ উড়ালপুলের কাজ শুরুর থেকেই শহরবাসী চরম অসুবিধার মুখে পড়েছেন৷ পূর্ত দপ্তর রাস্তাগুলি সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেনা৷ উড়ালপুলের বরাত পাওয়া সংস্থাও বিশাল এলাকাজুড়ে রাস্তার খানাখন্দ সারাই করার জনগণের দাবী কর্নপাত করছেন৷ ৩ ঘন্টা অবরোধের পর প্রশাসনিক মধ্যস্থতায় রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি’র কার্যকর্তারা৷ বিজেপি কর্মকর্তারা এই অবরোধ স্থলে জলকাদার মধ্যে মাছ ও পানা রেখে প্রতিবাদ জানায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top