News Flash

  • Home
  • Uncategorized
  • অন্যান্য অভিযানগুলির মতো হলেও সার্জিক্যাল স্ট্রাইক বড় মাপের অভিযান ছিল
Image

অন্যান্য অভিযানগুলির মতো হলেও সার্জিক্যাল স্ট্রাইক বড় মাপের অভিযান ছিল

চণ্ডীগড়, ১০ ডিসেম্বর (হি.স.) : দেশের প্রথম সামরিক সাহিত্য উৎসবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনীর চতুর্থ ইউনিটের ক্যাপ্টেন পদমর্যাদার এক অফিসার সার্জিক্যাল স্ট্রাইকের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, ‘ওটা বড়মাপের অভিযান ছিল। গত বছর পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক অন্যান্য অভিযানগুলির মতোই ছিল বলে মন্তব্য করলেন ওই স্পেশাল প্যারাট্রুপার। অভিযানের অনুমতি পাওয়ার পর আমরা সাধারণভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের কাছে সার্জিক্যাল স্ট্রাইক অন্যান্য অভিযানগুলির মতোই ছিল। তবে বড়মাপের এই অভিযানে আমরা অনেক বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়েছিলাম। অন্যান্য অভিযানের তুলনায় এই অভিযানে শত্রুপক্ষের অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছিলাম।’
এই অভিযান প্রসঙ্গে ওই অফিসার আরও বলেছেন, ‘আমরা প্রস্তুতির জন্য মাত্র ১০ দিন সময় পেয়েছিলাম। এত গোপনে প্রস্তুতি নিয়েছিলাম, অন্য কোনও ইউনিটকে কিছু জানাইনি। এই ধরনের অভিযানে অতর্কিতে হামলা চালানোই আসল বিষয়। নির্দিষ্ট স্থানে পৌঁছে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তিনটি লক্ষ্যে আঘাত হানার কথা ছিল। তার মধ্যে দু’টি জায়গায় আঘাতের দায়িত্ব ছিল চতুর্থ ইউনিটের উপর। অন্য জায়গায় আঘাত হানে নবম ইউনিট। আমরা মোট তিনটি আলাদা জায়গায় আঘাত করেছিলাম। আমিও সেই অভিযানের সঙ্গে যুক্ত ছিলাম। তবে এরপর আমার জীবনে কোনও বদল আসেনি। সেনাবাহিনীর জীবনযাপনই সেরা। আমি সেভাবেই চলছি।’ উল্লেখ্য, গত বছর জম্মু ও কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ জন জওয়ানের মৃত্যুর বদলা নিতে দু’সপ্তাহের মধ্যেই ২৮ সেপ্টেম্বর গভীর রাতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা।-

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top