News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিক হত্যার ঘটনায় নয়া মোড়, ব্যক্তিগত শত্রুতার কারণেই খুন আফরাজুল
Image

শ্রমিক হত্যার ঘটনায় নয়া মোড়, ব্যক্তিগত শত্রুতার কারণেই খুন আফরাজুল

জয়পুর, ১০ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে মালদার শ্রমিক হত্যার ঘটনায় নয়া মোড়। ধৃত শম্ভুলাল রেগরের দাবিকে সমর্থন করলেন তাঁর তথাকথিত বোন। পুলিশকে তিনি জানিয়েছেন, আফরাজুলের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না তাঁর। ওই ব্যক্তিকে চিনতেনও না তিনি। ফলে ব্যক্তিগত শত্রুতার কারণেই আফরাজুলকে শম্ভুলাল খুন করতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
আফরাজুল-হত্যা ভিডিওতে শম্ভুলাল রেগর দাবি করেছিলেন, লভ জিহাদ থেকে বোনকে বাঁচাতেই একাজ করেছেন তিনি। নাম প্রকাশ করা যাবে এই শর্তে ইন্ডিয়ান এক্সপ্রেসকে শম্ভুলালের বোন বলেন, ”২০১০ সালে মহম্মদ বাবলু শেখের সঙ্গে মালদার সৈয়দপুরে গিয়েছিলাম আমি। আমরা প্রায় দু’বছর সেখানে ছিলাম। ২০১৩ সালে আমি রাজস্থানে চলে আসি। শম্ভুলাল আমায় নিয়ে আসেনি। ও মিথ্যা বলছে।”
২০ বছরের ওই তরুণী বর্তমানে মা ও ভাইয়ের সঙ্গে থাকেন। তিনি জানিয়েছেন, মালদায় যাওয়ার কয়েকদিন পর মায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন তাঁর মায়ের থেকে ১০ হাজার টাকা নিয়ে মালদায় গিয়েছিলেন শম্ভুলাল। তবে শম্ভুলালের সঙ্গে ফেরেননি তিনি। পরে রাজস্থানে নিজেই ফিরে আসেন ওই তরুণী।
তরুণী পুলিশের কাছে বলেছেন, ”আফরাজুলকে তাঁর জন্য মারেনি শম্ভুলাল। আফরাজুলকে আগে থেকে চিনত ওই যুবক। শম্ভুলালের সঙ্গে শ্রমিক হিসাবে কাজ করত আফরাজুল।” মালদা থেকে চলে যাওয়ার পর বাবলু শেখের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না বলে দাবি ওই তরুণীর। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে তাঁর কাছে এসেছিলেন শম্ভুলাল। তখন তিনি জানিয়েছিলেন, লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছে মালদার লোকটি। তবে তার নাম বোনকে জানাননি শম্ভুলাল। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি|
জেরায় পুলিশের কাছে শম্ভুলাল জানিয়েছে, আফরাজুল তাঁর পরিবারকে খুনে হুমকি দিচ্ছিলেন। বদলা নিতেই এই রাস্তা বেছে নিয়েছেন তিনি। ফলে গোটা বিষয়টিতে ক্রমশ বাড়ছে রহস্য। এর পিছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে রাজস্থান পুলিশ।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top