কানপুর, ৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে মোটরবাইক আরোহীদের বাঁচাতে গিয়ে দু’টি ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৬ জনের|
দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ৯ জন| দুর্ঘটনায় মৃত ৬ জনের মধ্যে ৩ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন- বাবু রাম, সুরেন্দ্র সিং এবং সঞ্জীব সিং| বাবু এবং সুরেন্দ্রর বাড়ি হামিরপুরে, সঞ্জীবের বাড়ি কানপুরে| মৃতদের বয়স আনুমানিক ২৫-৩৫ বছরের মধ্যে| গুরুতর আহত ৯ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কানপুরের সাজেতি পুলিশ স্টেশন এলাকায়|
সাজেতি পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জ চন্দ্র দেব যাদব বলেছেন, শুক্রবার হামিরপুর অভিমুখে যাচ্ছিল একটি ট্রাক| সেই সময় বিপরীত দিক থেকে আসছিল মাটিবোঝাই একটি ট্রাক| হঠাত্ই মাটিবোঝাই ট্রাকের সামনে চলে আসে একটি মোটরবাইক, মোটরবাইক আরোহীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হামিরপুর অভিমুখী ট্রাকে ধাক্কা মারে মাটিবোঝাই ট্রাকটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় ১০ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান আরও এক জন| মৃত ৬ জনের মধ্যে তিন জনের নাম ও পরিচয় জানা গিয়েছে| বাকি তিন জনকে এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ|
কানপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬, আহত ৯
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















