News Flash

  • Home
  • Uncategorized
  • কানপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬, আহত ৯
Image

কানপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬, আহত ৯

কানপুর, ৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে মোটরবাইক আরোহীদের বাঁচাতে গিয়ে দু’টি ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৬ জনের| দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও ৯ জন| দুর্ঘটনায় মৃত ৬ জনের মধ্যে ৩ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন- বাবু রাম, সুরেন্দ্র সিং এবং সঞ্জীব সিং| বাবু এবং সুরেন্দ্রর বাড়ি হামিরপুরে, সঞ্জীবের বাড়ি কানপুরে| মৃতদের বয়স আনুমানিক ২৫-৩৫ বছরের মধ্যে| গুরুতর আহত ৯ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কানপুরের সাজেতি পুলিশ স্টেশন এলাকায়|
সাজেতি পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জ চন্দ্র দেব যাদব বলেছেন, শুক্রবার হামিরপুর অভিমুখে যাচ্ছিল একটি ট্রাক| সেই সময় বিপরীত দিক থেকে আসছিল মাটিবোঝাই একটি ট্রাক| হঠাত্ই মাটিবোঝাই ট্রাকের সামনে চলে আসে একটি মোটরবাইক, মোটরবাইক আরোহীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হামিরপুর অভিমুখী ট্রাকে ধাক্কা মারে মাটিবোঝাই ট্রাকটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় ১০ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান আরও এক জন| মৃত ৬ জনের মধ্যে তিন জনের নাম ও পরিচয় জানা গিয়েছে| বাকি তিন জনকে এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top