নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ সম্ভবত পেট্রোল-ডিজেলও জিএসটিতে অন্তর্ভুক্ত হচ্ছে৷ আগমী ১৪ ডিসেম্বর নয়াদিল্লিতে জিএসটি
কাউন্সিলের এমপাওয়ার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি পেট্রোল ও ডিজেল জিএসটিতে অন্তর্ভূক্তির বিষয়টি নিয়েও আলোচনা হবে৷ মঙ্গলবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, কাউন্সিলের এমপাওয়ার বৈঠক বছরে একবার অনুষ্ঠিত হয়৷ এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ ভানুলাল সাহা জানান, ঐ বৈঠকে পেট্রোল ও ডিজেল জিএসটিতে অন্তর্ভূক্তির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মতামত সংগ্রহ করা হবে৷ এবিষয়ে রাজ্যের কোন আপত্তি রয়েছে কিনা এই প্রশ্ণের জবাবে অর্থমন্ত্রী জানান, অর্থদপ্তর এবং বিক্রয়কর দপ্তরে আধিকারিকদের সাথে এখনও এবিষয়ে কোন আলোচনা হয়নি৷ তাঁদের সাথে আলোচনার পর পেট্রোল ও ডিজেল জিএসটিতে ন্তর্ভূক্তির ক্ষেত্রে সম্মতি কিংবা আপত্তি জানানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
পেট্রোল-ডিজেলও অন্তর্ভুক্ত হচ্ছে জিএসটিতে, বৈঠক ১৪ই
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















