News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলও অন্তর্ভুক্ত হচ্ছে জিএসটিতে, বৈঠক ১৪ই

পেট্রোল-ডিজেলও অন্তর্ভুক্ত হচ্ছে জিএসটিতে, বৈঠক ১৪ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ সম্ভবত পেট্রোল-ডিজেলও জিএসটিতে অন্তর্ভুক্ত হচ্ছে৷ আগমী ১৪ ডিসেম্বর নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের এমপাওয়ার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি পেট্রোল ও ডিজেল জিএসটিতে অন্তর্ভূক্তির বিষয়টি নিয়েও আলোচনা হবে৷ মঙ্গলবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, কাউন্সিলের এমপাওয়ার বৈঠক বছরে একবার অনুষ্ঠিত হয়৷ এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ ভানুলাল সাহা জানান, ঐ বৈঠকে পেট্রোল ও ডিজেল জিএসটিতে অন্তর্ভূক্তির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মতামত সংগ্রহ করা হবে৷ এবিষয়ে রাজ্যের কোন আপত্তি রয়েছে কিনা এই প্রশ্ণের জবাবে অর্থমন্ত্রী জানান, অর্থদপ্তর এবং বিক্রয়কর দপ্তরে আধিকারিকদের সাথে এখনও এবিষয়ে কোন আলোচনা হয়নি৷ তাঁদের সাথে আলোচনার পর পেট্রোল ও ডিজেল জিএসটিতে ন্তর্ভূক্তির ক্ষেত্রে সম্মতি কিংবা আপত্তি জানানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top