News Flash

  • Home
  • Uncategorized
  • সফল অপারেশনের পর পেট থেকে বের ৭২টি কয়েন
Image

সফল অপারেশনের পর পেট থেকে বের ৭২টি কয়েন

নাসিক৩ ডিসেম্বর (হি.স.) : ধাতব কোনও কিছু গিলে খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ডাক্তারি ভাষায় বলতে গেলে এক কথায় যাকে বলে মেটালোফ্যাগিয়া। এই রোগেই ভুগছিলেন মহারাষ্ট্রের পালঘর জেলার কৃষ্ণ সোমাল্য সম্বর। দীর্ঘদিন ধরে বেশকিছু কয়েন গিলেছিলেন তিনি। সব জমা হয়েছিল পাকস্থলীতে। সম্প্রতি সফল অপারেশনের পর ৭২টি কয়েন পেট থেকে বের করতে সমর্থ হয়েছেন চিকিৎসকরা।

পালঘরের তালসারি তালুকার থোরাটপড়া এলাকা। সেখানকারই বাসিন্দা কৃষ্ণ সোমাল্য সম্বর। দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। বমি হত। হজম হত না কিছুই। গত বৃহস্পতিবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। এক্স রে করার পর পাকস্থলীতে কয়েন থাকার বিষয়টি ধরা পড়ে। অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসক অমিত কেলের নেতৃত্বীধান একটি মেডিকেল টিম কৃষ্ণ সোমাল্য সম্বরের অপারেশন করে। প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে চলে এন্ডোস্কোপিক সার্জারি। বেরোয় ৭২টি কয়েন। চিকিৎসকরা জানিয়েছেনমানসিক অসুস্থতার কারণে প্রায় ২০ বছর ধরে কয়েনধাতব সামগ্রী গিলে এসেছেন সম্বর। যাতে করে তাঁর পাকস্থলীতে সমস্যা তৈরি হয়। কিছু মলত্যাগের সময় বেরিয়ে গেলেও ৭২টি কয়েন পেটে থেকে গিয়েছিল। অপারেশন করে সেগুলি বের করা হয়েছে। এখন ভালো আছেন কৃষ্ণ সোমাল্য সম্বর।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top