News Flash

  • Home
  • Uncategorized
  • আজ বেলুরে রাষ্ট্রপতি সফরের আগে স্বচ্ছতার কাজ করল মিশনের ছাত্ররা
Image

আজ বেলুরে রাষ্ট্রপতি সফরের আগে স্বচ্ছতার কাজ করল মিশনের ছাত্ররা

হাওড়া, ২৯ নভেম্বর (হি.স.) :বুধবার বেলুড় মঠ সফরে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার রাষ্ট্রপতির বেলুড় মঠ সফর উপলক্ষে প্রশাসনের তরফে নিচ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তার আগে বিশ্ববিদ্যালয় চত্বর সহ সংলগ্ন এলাকা ও রাস্তাঘাট ঝাডু দিয়ে সাফাই করলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের যোগা বিভাগের ছাত্ররা। যদিও কর্তৃপক্ষের দাবি, এর সঙ্গে রাষ্ট্রপতির সফরের কোনও সম্পর্ক নেই। নিয়মিতই এই ধরণের সমাজ সেবামূলক কাজ করা হয়ে থাকে| এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন রামকৃষ্ণর শিষ্য স্বামী প্রেমানন্দজির জন্মবার্ষিকী ছিল। পাশাপাশি তিনি মঠের ম্যানেজারও ছিলেন। সেই উপলক্ষ্যেই এদিন ছাত্ররা সাফাই অভিযানের পাশাপাশি আশপাশের মানুষদেরও সচ্ছতা সম্পর্কে সচেতন করেন। পড়ুয়াদের স্বচ্ছতা অভিযানে হাজির ছিলেন শিক্ষক ও যোগ প্রশিক্ষকেরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top