News Flash

  • Home
  • Uncategorized
  • আইন দিবসে গণতন্ত্রের তিন স্তম্ভকে একযোগে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
Image

আইন দিবসে গণতন্ত্রের তিন স্তম্ভকে একযোগে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): আইন দিবসে গণতন্ত্রের তিন স্তম্ভ—প্রশাসন, বিচারবিভাগ ও আমলাতন্ত্রকে একযোগে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি বলেন, গণতন্ত্রের তিন স্তম্ভ—প্রশাসন, বিচারবিভাগ ও আমলাতন্ত্রের উচিত একযোগে কাজ করে একে অপরকে আরও শক্তিশালী করা। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের এই তিন স্তম্ভ একটি পরিবারের মতো। সকলের উচিত একে অপরকে শক্তিশালী করা। তিনি বলেন, দুর্ভাগ্যবশত, স্বাধীনতার এত বছর পার করার পরও, এই তিন বিভাগের মধ্যে একটা সমন্বয়ের ফাঁক থেকে গিয়েছে। এরজন্য সর্বস্তরে চিন্তাভাবনার প্রয়োজন। বহুক্ষেত্রেই বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে দ্বৈরথ দেখা যায়। এই প্রেক্ষিতে নরেন্দ্র মোদী বলেন, প্রশাসন ও বিচারবিভাগের উচিত নিজেদের বিভেদকে দূরে সরিয়ে রেখে মানুষের সেবায় একযোগে কাজ করা। একে অপরকে সমর্থন করা। প্রধানমন্ত্রী বলেন, বিচারবিভাগ, প্রশাসন বা আমলাতন্ত্রের নেওয়া যে কোনও সিদ্ধান্ত লক্ষ লক্ষ দেশবাসীকে প্রভাবিত করে। ফলে, জনস্বার্থে এই তিন বিভাগের উচিত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। উল্লেখ্য, ১৯৪৯ সালের আজকের দিনে দেশের সংবিধানের খসড়া তৈরি করা হয়৷ প্রতি বছর এই দিনটিতে সংবিধান দিবস পালন করা হয়৷আজ ৩৮ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি বলেন, আমাদের সংবিধান দুঃস্থ ও দুর্বলদের অধিকার রক্ষার জন্যে অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার, সেই অঙ্গীকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ৷ মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top