News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬/১১ বর্ষপূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়ার ডাক দিলেন রাষ্ট্রপতি
Image

২৬/১১ বর্ষপূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়ার ডাক দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : ২৬/১১ মুম্বই হামলার ৯ বছর পূর্তি উপলক্ষ্যে নিহতের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই বিষয় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন সন্ত্রাসবাদ দমনে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাসবাদকে পরাজিত করতে হবে এবং সমাজে থেকে যে কোন রকমের সন্ত্রাসবাদকে দূর করতে হবে। এর পাশাপাশি ২৬/১১ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রপতি বলেন,‘মুম্বই হামলার নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি এই সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেসব নিরাপত্তারক্ষী শহিদ হয়েছেন তাদের প্রতিও আমারা কৃতজ্ঞতা জানাই’। বিশ্ব সন্ত্রাসবাদ প্রসঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘আমাদের মানুষ, আমাদের দেশ এবং আমাদের বিশ্বকে যে কোন রকমের সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতে হবে। এবং সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে।’
উল্লেখ্য ৯ বছর আগে ২৬ শে নভেম্বর ২০০৮ সালে দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ের তাজ হোটেল, শিবাজি ট্যার্মিনালসহ একাধিক জায়গায় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। হামলায় ১৬০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছিলেন। এই হামলার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈবা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top