News Flash

  • Home
  • Uncategorized
  • সমবায় দপ্তরের ওয়েব সাইটের উদ্বোধন
Image

সমবায় দপ্তরের ওয়েব সাইটের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় দপ্তরের ওয়েব সাইটের আনুষ্ঠানিক সূচনা করা হয়৷রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটির কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করে সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, দপ্তরের এই ওয়েবসাইটের উদ্বোধনের ফলে রাজ্যবাসী তথা সারা বিশ্বের জনগণ সমবায় দপ্তরের বিভিন্ন কাজকর্ম ও এর পরিকল্পনা সহ বিভিন্ন তথ্য ঘরে বসেই অনায়াসে জানতে পারবেন৷ প্রয়োজনীয় কাগজপত্র ও ডাউনলোড করতে পারবেন৷ তিনি বলেন, রাজ্যে সমবায় আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৯ সালে স্বস্তি সমবায় সমিতির নিবন্ধীকরণের মাধ্যমে৷ বর্তমানে রাজ্যে ১৭৯৫টি বিভিন্ন সমবায় সমিতিতে প্রায় ৮ লক্ষ ৩৪ হাজার সদস্য যুক্ত আছেন৷ তিনি বলেন, রাজ্যে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে নারীদেরকে বেশী করে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে৷ সমবায় আন্দোলনের মূল যে উদ্দেশ্য সেই কৃষি ভিত্তিক সমবায়কে আরও প্রসারিত করতে হবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হরিপদ চক্রবর্তী, সমবায় দপ্তরের সচিব কে ডি চৌধুরী, সমবায় নিয়ামক স্বপন কুমার দাস, আই টি দপ্তরের এস আই ও প্রসেনজিৎ পুরকায়স্থ, দপ্তরের ডি আর সি এস নিখিল রঞ্জন চক্রবর্তী, দপ্তরের আধিকারিক মৃদুল চন্দ্র সাহা প্রমুখ আলোচনা করেন৷ অনুষ্ঠানে ধন্যবাদ জাপন করেন সমবায় দপ্তরের আধিকারিক এম কে সেনগুপ্ত৷ দপ্তরের এই ওয়েবসাইটে সমবায় সমিতি কি ও ত্রিপুরা রাজ্যে সমবায় আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে৷ তার সঙ্গে বিভিন্ন সমবায় সমিতির কাজকর্মের উপর কিছু ছবি দেওয়া হয়েছে৷ এখানে থাকছে দপ্তরের মূল উন্নয়নমূলক পরিকল্পনার তথ্য ও বিগত ২০১৬-১৭ অর্থবর্ষে অর্জিত কিছু সাফল্যের পরিসংখ্যান৷ এছাড়া রয়েছে অন্যান্য তথ্য৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top