কোটা (রাজস্থান), ২৩ অক্টোবর (হি.স.): সাত সকালে আগুন আতঙ্ক রাজস্থানের কোটায়| বৃহস্পতিবার সকাল ৫.৪৫ মিনিট নাগাদ কোটার চম্বল
ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে| তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কোটা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) দমকল অফিসার আমজাদ খান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৫.৪৫ মিনিট নাগাদ চম্বল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত তিরুপতি ফুড’স ফ্যাক্টরিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৮টিঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা| ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় কাঁচামাল এবং অন্যান্যা সামগ্রী| ফ্যাক্টরির মালিকের দাবি, বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে|
দমকলের ৮টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|
কোটায় ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে, প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















