News Flash

  • Home
  • Uncategorized
  • কোটায় ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে, প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
Image

কোটায় ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে, প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কোটা (রাজস্থান), ২৩ অক্টোবর (হি.স.): সাত সকালে আগুন আতঙ্ক রাজস্থানের কোটায়| বৃহস্পতিবার সকাল ৫.৪৫ মিনিট নাগাদ কোটার চম্বল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে| তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কোটা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) দমকল অফিসার আমজাদ খান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৫.৪৫ মিনিট নাগাদ চম্বল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত তিরুপতি ফুড’স ফ্যাক্টরিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৮টিঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা| ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় কাঁচামাল এবং অন্যান্যা সামগ্রী| ফ্যাক্টরির মালিকের দাবি, বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে|
দমকলের ৮টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top