News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরের জাকুরায় হামলার দায় নিল আইসিস
Image

শ্রীনগরের জাকুরায় হামলার দায় নিল আইসিস

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স): শ্রীনগরের জাকুরায় হামলার দায় নিল আইসিস। আইএস-এর সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সির দাবি, তারাই কাশ্মীরে হামলা চালিয়েছে।
গত ১৭ নভেম্বর জাকুরায় জঙ্গি হামলায় শহিদ হন পুলিশ কনস্টেবল। আহত হন এসপিও। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যায় মাগিজ আহমেদ মীর নামে এক জঙ্গি। জীবন্ত অবস্থায় ধরা পড়ে আর এক জঙ্গি। তবে এই সংঘর্ষে নিহত জঙ্গি মাগিস আহমেদ মীরের দেহ যেভাবে আইএস-এর পতাকায় মুড়ে ভারত-বিরোধী স্লোগানের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে, তাতে জাকুরা হামলায় আইএস-এর হাত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে। এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ইসলামিক স্টেটের মুখপত্র আমাক নিউজ এজেন্সি। এই আমাককে উদ্ধৃত করে জিহাদি সরবরাহকারী সাইবার সিকিউরিটি নিউজ হিসেবে নিজেদের দাবি করা সাইট ইনটেল গ্রুপ টুইট করেছে, ইসলামিক স্টেট শ্রীনগরে হামলার দায় স্বীকার করছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top