News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে আরএসএস কর্মী খুনের ঘটনায় সরব অমিত শাহ
Image

কেরলে আরএসএস কর্মী খুনের ঘটনায় সরব অমিত শাহ

ত্রিচূড়, ১২ নভেম্বর (হি.স.) : বাম শাসিত কেরলে ফের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) কর্মী খুনের ঘটনায় সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
তরুণ স্বয়মসেবকের খুনের তীব্র নিন্দা করে ট্যুইট বার্তায় সিপিএম কর্মীদের নিশানা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর বক্তব্য, কেরলের গুরভায়ুরে তরুণ স্বয়মসেবকের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। সিপিএম কর্মীদের লাগাতার হিংসা এবং এ ধরনের রাজনৈতিক খুনের হাত থেকে নিরাপত্তার বিষয়টি এখন সারা দেশের সামনে রয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে জবাব দিতে হবে, দলে অপরাধীদের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে তাঁর সরকার কী করছে বলেও প্রশ্ন তোলেন অমিত শাহ ।
জানা গেছে রবিবার কেরলের গুরুভায়ুরের নেনমেনি এলাকায় প্রকাশ্য দিবালোকে খুন করে একদল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি আনন্দ নামে বছর ২৩ এর আরএসএস কর্মী রবিবার সকালে মোটরবাইকে করে বেরিয়েছিল। সেই সময় গাড়িতে করে একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। রাস্তায় ফেলে তাকে বেধড়ক পেটানো হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই হত্যাকাণ্ডের জন্য বিজেপি কেরলের শাসকদল সিপিআইএমকেই দায়ী করে। বিজেপির অভিযোগ, ২০০১ সাল থেকে কেরলে তাদের ১২০ জন কর্মী খুন হয়েছেন। শুধু কান্নুরেই ৮৪ জন । বিজেপি আরও দাবি তার মধ্যে ১৪জন নিহত হয়েছেন করেন পিন্নারাই বিজয়ন মুখ্যমন্ত্রী পদে বসার পরে গত এক বছরে ১৪ জন বিজেপি কর্মী নিহত হয়েছে।
এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি কুম্মানাম রাজশেখরণ বলেছেন, ‘কেরলে এখনও রক্ত ঝড়াচ্ছে বামপন্থী সন্ত্রাসবাদীরা । বিজেপি কর্মী আনন্দকে ত্রিচূড়ে নৃশংসভাবে খুন করা হয়েছে । কেরলে জঙ্গল রাজ ফেরাচ্ছে বাম দুষ্কৃতীরা।’
পাল্টা বিজেপি-আরএসএসের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে রাজনৈতিক হত্যায় পার্টিকর্মী ও রাজ্যের ক্ষমতাসীন সরকারের জড়িত থাকার কথা উড়িয়ে দিয়েছে সিপিএম।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top