News Flash

  • Home
  • Uncategorized
  • ১০০০ ছেলেমেয়েকে বিনামূল্যে মিড-ডে খাওয়াবেন ঐশ্বর্যা
Image

১০০০ ছেলেমেয়েকে বিনামূল্যে মিড-ডে খাওয়াবেন ঐশ্বর্যা

থানে, ৭ নভেম্বর (হি.স.): আগামী এক বছর স্কুলের ১০০০ ছেলেমেয়েকে বিনামূল্যে মিড-ডে খাওয়াবেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। নিজের ৪৪তম জন্মদিনে শিশুদের জন্যে এই উপহার ঐশ্বর্যার।

জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস বা ইস্কনের অধীনস্থ অন্নমৃতা ফাউন্ডেশনের হাতে ওই শিশুদের মিড-ডে খাওয়ানোর দায়িত্ব দিয়েছেন ঐশ্বর্যা। প্রসঙ্গত, অন্নমৃতা ফাউন্ডেশন মুম্বই পুরসভার ৫০০টি স্কুলের শিশুদের বিনামূল্যে মিড-ডে মিল বিতরণ করে। এছাড়া, মহারাষ্ট্রের আরও ২০০০ হাজার স্কুলে অন্নমৃতা ফাউন্ডেশন মিড-ডে মিল খাইয়ে থাকে। ইস্কনের তরফে একথা জানিয়েছেন রাধানাথ স্বামী মহারাজ।

ইস্কন সূত্রে আরও জানা গিয়েছে, ২০০৪ সালে ইস্কনের তরফে এই মিড-ডে মিল প্রকল্পটি চালু করা হয়। প্রথমে প্রকল্পের কাজ শুরু হয়েছিল একটি ছোট ঘরে। ৯০০ স্কুল ছাত্রছাত্রীর জন্যে সেখানে মিড-ডে মিল প্রস্তুত করা হত। বর্তমানে এই প্রকল্পটি চলছে দেশের সাতটি রাজ্য জুড়ে। এই প্রকল্পের আওতায় ১২ লক্ষ শিশু মিড-ডে মিলের সুযোগ-সুবিধা পাচ্ছে বলে জানা গিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top