News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে স্কুলবাসে আগুন, প্রাণে বাঁচল পড়ুয়ারা
Image

দিল্লিতে স্কুলবাসে আগুন, প্রাণে বাঁচল পড়ুয়ারা

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): স্কুলবাসে আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়াল দিল্লির নারাইনা এলাকায়| মঙ্গলবার সকাল ১০.১০ মিনিট নাগাদ দিল্লির নারাইনা এলাকায় স্কুল পড়ুয়া বোঝাই একটি বাসে আচমকা আগুন লেগে যায়| তবে, চিন্তার কোনও কারণই নেই| নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে অন্তত ৩৩ জন পড়ুয়াকে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকাল তখন ১০.১০ মিনিট হবে| ৩৩ জন পড়ুয়াকে নিয়ে স্কুল অভিমুখে যাচ্ছিল একটি স্কুলবাস| নারাইনা এলাকায় হঠাত্ই স্কুলবাসে আগুন ধরে যায়| সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করে জানানো হয় স্কুলবাসে আগুন লেগেছে| দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নেভানোর চেষ্টা চালান স্থানীয় বাসিন্দারা| প্রথমে ৩৩ জন পড়ুয়াকে নিরাপদে স্কুলবাস থেকে নামিয়ে আনা হয়| এরই মধ্যে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী| এক ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় বেলা ১১.২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| কি কারণে বাসটিতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top