News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে জিপ ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, দুই বিদেশি পর্যটক সহ আহত ৪
Image

উত্তর প্রদেশে জিপ ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, দুই বিদেশি পর্যটক সহ আহত ৪

বলরামপুর, ২৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের বলরামপুর জেলায়, তুলসিপুর বলরামপুর হাইওয়েতে জিপ ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বিদেশি পর্যটক সহ ৪ জন| শনিবার দুর্ঘটনাটি ঘটেছে তুলসিপুর বলরামপুর হাইওয়েতে কৌভাপুরের কাছে| আহত বিদেশি পর্যটকরা হলেন, থাইল্যান্ডের নাগরিক সৌমিত্র (৩৫) এবং সুইত্জারল্যান্ডের নাগরিক ইয়াসোমিন (৬৫)| তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শ্রাবস্তী থেকে জিপে চেপে নেপাল অভিমুখে যাচ্ছিলেন বিদেশি পর্যটকরা| কৌভাপুরের কাছে তুলসিপুর বলরামপুর হাইওয়েতে জিপ ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বিদেশি পর্যটক সহ ৪ জন| আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|

দিল্লির রোহিণীতে স্কুলভ্যান ও গাড়ির সংঘর্ষ, আহত ৭ জন পড়ুয়া

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): দিল্লির রোহিণীতে শাহবাদ ডায়েরি এলাকায় স্কুলভ্যান ও গাড়ির সংঘর্ষে আহত হল ৭ জন স্কুল পড়ুয়া| শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শাহবাদ ডায়েরি এলাকায়, মহাদেব চকের কাছে| আহত পড়ুয়াদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে, প্রাথমিক চিকিত্সার পর দুই পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়| বাকি পাঁচ জন পড়ুয়া হাসপাতালে চিকিত্সাধীন|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ৯ জন পড়ুয়াকে নিয়ে স্কুল অভিমুখে যাচ্ছিল স্কুলভ্যানটি| মহাদেব চকের কাছে হঠাত্ই গাড়ির সঙ্গে স্কুলভ্যানের সংঘর্ষ হয়| দুর্ঘটনায় কমবেশি আহত হয় ৭ জন স্কুল পড়ুয়া| হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর দু’জন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়| বাকি ৫ জন হাসপাতালে চিকিত্সাধীন| ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ|

অন্ধ্র প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন মহিলার মৃত্যু, ব্যথিত চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৮ অক্টোবর (হি.স.): অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলায় টিপার ও অটোর সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৬ জন মহিলার| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন| শনিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব গোদাবরী জেলার মোদেকুরু এলাকায়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, আল্লাভারাম গ্রামের বাসিন্দা কয়েকজন মহিলা অটোতে চেপে ভাদাপাল্লিতে ভেঙ্কটেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন| শনিবার ভোরে মোদেকুরু এলাকায় দ্রুতগতিতে ছুটতে থাকে টিপার ও অটোর সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন মহিলা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এক জন মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই প্রাণ হারান তিনি| গুরুতর আহত অবস্থায় বাকি ৬ জন হাসপাতালে চিকিত্সাধীন| ঘাতক ট্রিপারের চালককে গ্রেফতার করেছে পুলিশ|

সাত সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| দুর্ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি| পরে আহতদের দেখতে হাসপাতালে যান উপ-মুখ্যমন্ত্রী (স্বরাষ্ট্র) এন সি রাজাপ্পা| রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে শ্রীনিবাস পূর্ব গোদাবরী জেলার স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গেও কথা বলেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top