News Flash

  • Home
  • Uncategorized
  • সুইস দম্পতির ওপর হামলা, গ্রেফতার পাঁচ নাবালক
Image

সুইস দম্পতির ওপর হামলা, গ্রেফতার পাঁচ নাবালক

অাগ্রা, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশে সুইস দম্পতিকে মারধরের ঘটনায় পাঁচ নাবালককে গ্রেফতার করল পুলিশ। ষষ্ঠ অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সারাদিন ধরে ধরপাকড় চালিয়ে তাদের আগ্রা ও রাজস্থান সীমানা থেকে গ্রেফতার করা হয়েছে। জেরায় বিদেশি দম্পতিকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ার কথা তারা স্বীকারও করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে দুজন ফতেপুর সিকরির জাটুয়ানা গ্রামের বাসিন্দা।
কিন্তু কেন ওই সুইস দম্পতিকে এভাবে আক্রমণ করা হল। এফআইআর রিপোর্ট বলছে, কুইন্টিন জেমেরি ক্লার্ক ও তাঁর বান্ধবী মেরি ড্রোজ ফতেপুর সিকরিতে একটি ঝোপের আড়ালে গিয়ে চুম্বনে লিপ্ত হন। সেসময়ে তাদের দেখে ফেলে পাথর ছুঁড়তে শুরু করে ওই কিশোররা। এমনকি তাদের মারধরও করা হয় তাদের বলে জানিয়েছেন ফতেপুর সিকরির ডিএসপি অখিলেশ নারায়ণ সিং।
সুইস দম্পতির ওপর হামলায় রাতেই গ্রেফতার হয় পাঁচ নাবালক।
অপরদিকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ওই দম্পতি এখন অনেকটাই ভাল আছেন। প্রাথমিক চিকিৎসার পর মেরি ড্রোজকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর হাতে চিড় ধরেছে। এই ঘটনার কড়া নিন্দা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top