News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ের পূর্তমন্ত্রীকে ব্ল্যাকমেলিং, ধৃত সাংবাদিক বিনোদ বর্মা
Image

ছত্তিশগড়ের পূর্তমন্ত্রীকে ব্ল্যাকমেলিং, ধৃত সাংবাদিক বিনোদ বর্মা

নয়াদিল্লি ও গাজিয়াবাদ, ২৭ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের পূর্তমন্ত্রী রাজেশ কুমারকে ব্ল্যাকমেল করার অভিযোগে বিবিসি-র প্রাক্তন সাংবাদিক বিনোদ বর্মাকে গ্রেফতার করল ছত্তিশগড় পুলিশ| শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে, সাংবাদিক বিনোদ বর্মার মাহাগুন ম্যানশন আবাসন থেকে তাঁকে গ্রেফতার করেছে ছত্তিশগড় পুলিশ| সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এইচ এ সিং জানিয়েছেন, গাজিয়াবাদ পুলিশের সহায়তায় শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ গাজিয়াবাদের ইন্দিরাপুরমে মাহাগুন ম্যানশন আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে বিবিসি-র প্রাক্তন সাংবাদিক বিনোদ বর্মাকে| জার্নালিস্টের বাড়ি থেকে প্রচুর পরিমানে সিডি বাজেয়াপ্ত করা হয়েছে|
গ্রেফতার হওয়ার পরই কোনওমতে সাংবাদিকদের সামনে এসে সিনিয়র জার্নালিস্ট বিনোদ বর্মা জানিয়েছেন, ‘আমার কাছে ছত্তিশগড়ের মন্ত্রীর সেক্স টেপ রয়েছে| এটি রাজনৈতিক হান্ট ছাড়া আরও কিছুই নয়|’ শুক্রবার সকালে রায়পুরের আইজি জানিয়েছেন, ‘এই একটি সিডি দিয়ে ব্ল্যাকমেলিং করছিলেন অভিযুক্ত| তদন্ত চলছে| এ বিষয়ে বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়|’ উল্লেখ্য, বিবিসি এবং অমর উজালার প্রাক্তন সাংবাদিক হলেন বিনোদ বর্মা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top