News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকা থেকে সড়ক যোগাযোগে ব্যবস্থায় অনেক এগিয়ে মধ্যপ্রদেশ, দাবি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

আমেরিকা থেকে সড়ক যোগাযোগে ব্যবস্থায় অনেক এগিয়ে মধ্যপ্রদেশ, দাবি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

নয়াদিল্লি, ২৫ অক্টোবর(হি.স.) আমেরিকার সড়ক যোগাযোগ ব্যবস্থা থেকে অনেক এগিয়ে মধ্যপ্রদেশের সড়ক ব্যবস্থা। এমনি দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ভারত-মার্কিন স্ট্রেটেজিক পার্টনারশিপ ফোরামের আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন ওয়াশিংটনের বিমানবন্দরে অবতরণ করার পর থেকে আমেরিকার সড়ক পথগুলি দেখার পর থেকে তার মনে হয়েছে মধ্যপ্রদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা আমেরিকা থেকে অনেক বেশি এগিয়ে।
ভারতের অর্থনীতি প্রসঙ্গে বলতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন আর্থিক উন্নয়নের শিখরে বিরাজ করছে। জিএসটির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী সিব্রাজ সিং চৌহান বলেন যেকোন বিনিয়োকারী কাছে এক দেশ, এক কর, এক বাজার ব্যবস্থা থাকাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। জিএসটির মাধ্যমে কর কাঠামোয় এক বড় ধরণের পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি।
সভায় উপস্থিত আমেরিকার বিনিয়োগকারীদের কাছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে বিনিয়োগ করার বিষয়ে আহ্বান জানান। তিনি বলেন মধ্যপ্রদেশ বিনিয়োগকারীদের সেই সুযোগ সুবিধা দিচ্ছে যার মাধ্যমে বিনিয়োগকারীরা অতিসহজেই রাজ্যে বিনিয়োগ করতে পারে। কৃষিজাত শিল্পসহ খাদ্য প্রক্রিয়াকরণ, প্রতিরক্ষা এবং পর্যটন শিল্পে মধ্যপ্রদেশের অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি গোটা মধ্যপ্রদেশ জুড়ে ১.৭৫ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে বলে তিনি জানান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top