News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বোধনের ছয়দিন পরও তালা খুলেনি পঞ্চায়েত অফিসের দরজা
Image

উদ্বোধনের ছয়দিন পরও তালা খুলেনি পঞ্চায়েত অফিসের দরজা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৪ অক্টোবর৷৷ পঞ্চায়েত উদ্বোধন হয়ে গেছে ছয়দিন হল৷ এখনো গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে প্রশাসনিক কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না৷ শুধু তাই নয়, গত ছয়দিন যাবৎ একবারও পঞ্চায়েত অফিসের দরজার তালা খোলা হয়নি৷ ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন ভাটিবাড়ীতে৷
সংবাদে প্রকাশ, কমলাসাগরের বিধায়ক নারায়ণ চৌধুরীর হাত দিয়ে গত ১৮ অক্টোবর ভাটিবাড়ী পঞ্চায়েতের নতুন পাকাবাড়ির উদ্বোধন হয়৷ এই পঞ্চায়েতটি কোনবান পঞ্চায়েতের সাথে যুক্ত ছিল৷ প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদানের জন্য ভাটিবাড়ী পঞ্চায়েতকে আলাদা করে দেওয়া হয়েছে৷ উদ্বোধন হওয়ার পর একদিনও এই পঞ্চায়েতের তালা খোলা হয়নি৷ বারো কিলোমিটার দূর থেকে জনগণ পঞ্চায়েতে গিয়ে প্রশাসনিক সুবিধা নিতে পারছেন না৷ তাতে প্রতিদিন তারা ক্ষুব্ধ হচ্ছেন৷ এই ব্যাপারে পঞ্চায়েত সচিবের কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান ব্লকে কাজ থাকার জন্য তিনি পঞ্চায়েতে আসতে পারেননি৷ এদিকে, এলাকার জনগণ দাবী করেছেন অবিলম্বে পঞ্চায়েত অফিসের তালা খোলা হোক এবং প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদান করা হোক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top