News Flash

  • Home
  • Uncategorized
  • সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে রায়ের পুনর্বিবেচনা অস্বীকার শীর্ষ আদালতের

সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে রায়ের পুনর্বিবেচনা অস্বীকার শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে আগের রায় পুনর্বিবেচনা করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। তবে রায় লঘু করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, জাতীয় পতাকা নিয়মাবলীর সংশোধন করুক কেন্দ্রীয় সরকার। গত বছর ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ‘দেশপ্রেম এবং জাতীয়তাবাদ জাগ্রত করতে দেশের সমস্ত সিনেমা হলে কাহিনী-চিত্র শুরুর আগে জাতীয় সঙ্গীত অবশ্যই বাজাতে হবে। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে সিনেমা হলে উঠে দাঁড়াতে হবে উপস্থিত সকলকে।’ সম্প্রতি শ্যাম নারায়ণ চৌস্কি নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা করে যাতে সব ধরনের সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানোর দাবিতে মামলা দায়ের করেন। এই মামলার শুনানির সময় সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকার এবং ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ আগের রায় কিছুটা সংশোধন করে ‘অবশ্যই’ বদলে ‘বাজাতে পারে’ এমন শব্দ যোগ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি। কেন্দ্রের হয়ে মামলার শুনানির সময় অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেছিলেন, ভারত বৈচিত্রময় দেশ। জাতীয় সঙ্গীত দেশের মধ্যে ঐক্য আনতে পারে। তাই সিনেমা হলে তা বাজানো উচিত।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top