News Flash

  • Home
  • Uncategorized
  • আরএসএস নেতা রবিন্দর গোসেঁইনের হত্যার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ
Image

আরএসএস নেতা রবিন্দর গোসেঁইনের হত্যার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ

চন্ডিগর, ২০ অক্টোবর (হি.স.): আরএসএস নেতা রবিন্দর গোসেঁইনের হত্যার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। পাশাপাশি গোসেঁইনের পরিবারকে ৫ লক্ষ টাকা ও তাঁর সন্তানদের একজনের সরকারি চাকরি ঘোষণার করা হয়েছে|
গত মঙ্গলবার লুধিয়ানার কৈলাশ নগরে দুই অজ্ঞাতপরিচয় মোটরবাইক আরোহী হামলাকারীর গুলিতে প্রাণ হারান গোসেঁইন। চার বছর আগে ক্যান্সারে প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী। চার সন্তান রয়েছে নিহত সঙ্ঘ নেতার।এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার আরএসএসের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে। প্রতিনিধিদলকে তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর সরকার এ ধরনের কার্যকলার বরদাস্ত করে না, এমন নিশানা করে ঘটানো হত্যাকাণ্ড রোধে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি এও বলেন, অতীতে ঘটে যাওয়া এজাতীয় সব হত্যার কিনারা করতে রাজ্য পুলিশ জোর পরিশ্রম করছে। রাজ্যে শান্তি নষ্ট করে অস্থিরতা ছড়াতেই নিশানা করে এমন হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। তবে দোষীদের পাকড়াও করে যথাযথ বিচারের জন্য কোনও খামতি রাখা হবে না। প্রতিনিধিদলের উদ্বেগে সায় দিয়ে মুখ্যমন্ত্রী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে রাজ্যে এমন হিংসার স্থান নেই বলে জানিয়ে দেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top