News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশের কংগ্রেস শিবিরে জোর ধাক্কা
Image

হিমাচলপ্রদেশের কংগ্রেস শিবিরে জোর ধাক্কা

সিমলা, ১৫ অক্টোবর (হি.স.): হিমাচলপ্রদেশের কংগ্রেস শিবিরে জোর ধাক্কা | বিজেপিতে যোগ দিচ্ছেন বীরভদ্র সিং সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। শোনা যাচ্ছে রবিবার পাকাপাকিভাবে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করতে চলেছেন অনিল শর্মা। দু’দিন আগেই নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই জোর ধাক্কা হিমাচলপ্রদেশের কংগ্রেস শিবিরে। ২০১২ সাল থেকে হিমাচলের মসনদে রয়েছেন বীরভদ্র সিং। এবার এই কংগ্রেস শাসনের ইতি টেনে ক্ষমতা দখলের লক্ষ্যে নামছে বিজেপি । লড়াইয়ে তুরুপের তাস হতে পারেন অনিল শর্মা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখ রামের পুত্র অনিল শর্মা। টেলিকম মন্ত্রী থাকাকালীন ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন সুখ রাম। তারপর গত বিধানসভা নির্বাচনে বাবার কেন্দ্র মান্ডি থেকে লড়েন অনিল শর্মা এবং জয় পান। এই কেন্দ্র থেকেই তিনবার বিধায়ক হয়েছেন অনিল শর্মা।
হিমাচল ছাড়াও গুজরাতে রয়েছে বিধানসভা নির্বাচন। একদিকে বিজেপিযখন হিমাচল থেকে কংগ্রেসকে সরানোর লক্ষ্য রাখছে তেমনই গুজরাতে উলটো লড়াইয়ে কংগ্রেস। প্রায় দু’দশক ধরে গুজরাত বিজেপি-র দখলে। গত পরশু নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একদফায় হিমাচলপ্রদেশে নির্বাচন হবে আগামী ৯ নভেম্বর। এরপর শনিবার প্রার্থী নির্বাচনের জন্য দিল্লিতে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তখনই সামনে আসে অনিল শর্মার দল ছাড়ার খবর। সঙ্গে সামনে আসে বিজেপি স্কার্ফ গলায় দিয়ে, ভিকট্রি চিহ্ন দেখানো তাঁর একটি ছবি। যা নিশ্চিত করে দিয়েছে আর কংগ্রেসে থাকছেন না অনিল শর্মা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top