বেঙ্গালুরু, ১২ অক্টোবর (হি.স.) : গত শুক্রবার অসুস্থ স্বামীকে দেখতে পাঁচদিনের প্যারোলে মুক্তি পান এআইএডিএমকে নেত্রী ভিকে শশীকলা৷ পাঁচ দিনের ছুটি কাটিয়ে জেলে ফিরলেন শশীকলা৷ বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে পৌঁছে যান তিনি৷ গত সপ্তাহেই তাঁর অস্ত্রোপচার হয় শশীকলার স্বামী এম নটরাজনের| গত কয়েক বছর ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন। সেই সময় নির্দিষ্ট নথির অভাবে ৩ অক্টোবর শশীকলার প্যারোলের আবেদন নাকচ করে আদালত৷ পরে নটরাজনের চিকিৎসার যাবতীয় নথি আদালতে দাখিল করে ফের প্যারোলের জন্য আবেদন করার পর শুক্রবার তাঁর সেই আবেদন গ্রাহ্য করা হয়৷ উল্লেখ্য, আয়ের সঙ্গে হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে শশীকলার বিরুদ্ধে মামলা দায়ের হয়। দোষী সাব্যস্ত হওয়ায় দেশের শীর্ষ আদালত তাঁর বিরুদ্ধে চার বছরের জেলের সাজা শুনিয়েছে। শশীকলার সঙ্গে জেলে বন্দি রয়েছেন তাঁর আরও দুই আত্মীয়৷

পাঁচ দিনের প্যারোলে মুক্ত হওয়ার পর ফের জেল হেফাজতে শশিকলা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















